১১ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
রোববার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৬১ কিলোমিটার গভীরে। খবর: আরব নিউজ।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর দ্বীপ দেশটিতে ওই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে বহু ভবন প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।
পাপুয়া নিউ গিনিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে শনিবার দিবাগত রাত ২টায়। দ্বিতীয় ভূমিকম্পটি এক ঘণ্টা পর আঘাত হানে।
ভূমিকম্প আঘাত হানা পাপুয়া নিউ গিনির কাইনানতু শহরটিতে ১০ হাজার মানুষের বসবাস।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply