আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেউ-ই ইউক্রেন-সংকট নিয়ে শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন। এমন মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। একই সাথে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছেন।
লুলা দ্য সিলভা বলেছেন, পশ্চিমাবিশ্ব যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইচ্ছা করেই এই যুদ্ধ বন্ধ করছে না। লুলা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ করছে না। আগে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছে, পরে ফ্রান্স ও ইংল্যান্ড লিবিয়া আক্রমণ করেছে আর এখন রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেন। এবং সবগুলো দেশেরই ভেটো ক্ষমতা রয়েছে। খবর: আলজাজিরা।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেউ-ই ইউক্রেন-সংকট নিয়ে শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন।
তিনি বলেন, ব্রাজিলের ভূমিকা হলো অন্যদের সাথে মিলে শান্তি প্রস্তাবে পৌঁছানোর চেষ্টা করা, যদি দেশ দুটি (রাশিয়া ও ইউক্রেন) চায়।
লুলা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply