বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১২

১৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।

তিনি বলেন, জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

জাহাজডুবি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ