বাইডেন কাউকে বিশ্বাস করেন না

২৩ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): কাবুল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন তিনি কাউকে বিশ্বাস করেন না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের আদায়ে তালেবানদের প্রচেষ্টায় কেউ কেউ যখন প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের সে প্রতিশ্রুতি সম্পর্কে বাইডেন এমন মন্তব্য করেন।

ভাতের এনডিটিভি জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশে দেয়া ভাষণে এমন মন্তব্য করেন। তিনি বলেন, তালেবানকে মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। তারা কি আফগানিস্তানের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং জনগণের কল্যাণ সাধনের চেষ্টা করতে যাচ্ছে… যা গত ১০০ বছরেও কেউ করেনি? য তারা তা করতে চায়, তবে তাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে।

বাইডেন বলেন, তালেবানরা যে সব প্রতিশ্রুতি দিয়েছে তারা তা রক্ষা করে কিনা, সে বিষয়ে আমাদের দৃষ্টি থাকবে। তালেবানরা বলেছে, তারা দেশটি থেকে কূটনৈতিক উপস্থিতি সম্পূর্ণভাবে অপনারণ হোক তা চায় না। এখন পর্যন্ত তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান ফাজলি

জো বাইডেন যা-ই বলুক না কেন, তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর অন্তত আড়াই হাজার মার্কিনী আফগানিস্তান ছেড়েছেন।

বাইডেন/কিউটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ