আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের মহড়ার সময়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজ দুটি। পরস্পরের সাথে সজোরে ধাক্কায় গুঁড়িয়ে মাটিতে পড়ে নিমেষেই। ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে উড়োজাহাজের মহাড়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বোমারু বিমানের সাথে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি বেল পি-৬৩ কিংকোবরা। দুই উড়োজাহাজে ৬ জন ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি উড়োজাহাজ। সংঘর্ষের পর একটি উড়োজাহাজ ভেঙে নিচে পড়ে যায়। বোয়িংটিও জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে ছিটকে পড়ে।
ডালাসের মেয়র এরিক জনসন ট্যুইটারে লিখেছেন, আপনারা সবাই দেখেছেন, আমাদের শহরে উড়োজাহাজ মহড়ার সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনও আমাদের কাছে বিস্তারিত বিবরণ আসেনি।
বোয়িং বি-১৭ উড়োজাহাজটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে যুদ্ধে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উড়োজাহাজটির। এর পর থেকে এ ধরনের উড়োজাহাজ প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে। আর পি-৬৩ কিংকোবরাজাতীয় উড়োজাহাজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল।
বিমান দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply