মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

২৫ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ চীন সাগরে নিয়মিত মহড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওই সাগরে মোতায়েন বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসনে যুদ্ধবিমানটি অবতরণের সময় এ ঘটনা ঘটে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এফ-৩৫সি যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছিলেন পাইলট। তবে রণতরীতে অবতরণের সময় সমস্যায় পড়েন তিনি। এসময় পাইলট যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন। তবে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এতে ৭ জন আহত হন।

আহতদের তিনজনকে তাৎক্ষনিক ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। আহত বাকিদের বিমানবাহী রণতরীতে চিকিৎসা দেয়া হচ্ছে। যুদ্ধবিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা তদন্তসাপেক্ষে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়।

দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় সেখানে ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এছাড়া দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে সুরক্ষা দিতে অত্রাঞ্চলে নিয়মিত টহল দিচ্ছে মার্কিন বাহিনী।

বিমান বিধ্বস্ত/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *