৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রস্তাবিত বাজেটকে লুটপাটের পরিকল্পনা হিসেবে আখ্যা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেট প্রত্যাখ্যান করে বলেছেন, বিএনপির কাছে এ বাজেটের কোনও গুরুত্ব নেই।
বৃহস্পতিবার বিকালে কাফরুল থানা বিএনপির চারটি ওয়ার্ডের কাউন্সিলে বাজেটের তাৎক্ষনিক প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: গরীববান্ধব বাজেট, বললেন তথ্যমন্ত্রী
ফখরুল বলেন, এর আগেও বাজেট প্রতিক্রিয়া দিয়েছি। কিন্তু এবার বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না। কোন বাজেটের প্রতিক্রিয়া দেব? কার বাজেট? কারা এ বাজেট করছে? যারা জনগণের প্রতিনিধি নয় তারা এ বাজেট করছে। যাদের বাজেট দেয়ার কোনও অধিকার নেই। নিজেদের লুটপাটের জন্য তারা বাজেট তৈরি করে। ভবিষ্যতে আরও কত কোটি টাকা লুট করবে তার একটি হিসাব হচ্ছে এ বাজেট।
বিএনপির প্রতিক্রিয়া/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply