২১ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে এই ধরনে আক্রান্ত কোনো ব্যক্তির প্রথম মৃত্যুর ঘটনা। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে এই মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তি করোনার টিকা নেননি।
সোমবার দেশটির স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। আক্রান্ত হওয়ার পর তার মধ্যে নানান জটিলতা দেখা দেয়।
টেক্সাসের হ্যারিস কাউন্টির জজ লিনা হিডালগো এক টুইটে নিশ্চিত করেছেন, করোনার নতুন ধরনে সেখানে এটিই প্রথম মৃত্যু। তিনি সবাইকে করোনার ভ্যাকসিন নেয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নতুন এই ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাথমিকভাবে নতুন ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে ডব্লিউএইচও নতুন এ ধরনের নামকরণ করে ওমিক্রন। এবং একে উদ্বেগজনক ধরন বলে আখ্যায়িতও করে।
করোনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply