যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

০৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): উপসাগরীয় এলাকা থেকে মঙ্গলবার বিমানবাহী একটি যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ খবর জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিতজ স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় সামরিক কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে। 

পেন্টাগন মুখপাত্রের ভাষ্যমতে, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ালেও বাইডেন প্রশাসন সেখানে নিরাপত্তার জন্য যুদ্ধজাহাজ রাখার দরকার মনে করছে না।

তবে নয় মাস ধরে সাগরে অবস্থান করা যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি। 

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের সাথে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা তৈরি হয়। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রতি নমনীয় হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *