যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে অক্সিজেন খোঁজার চেষ্টা করছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণাকে যুদ্ধ প্রচেষ্টার জন্য ‘অক্সিজেন খোঁজার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পুতিনের এই আদেশ নিয়ে গতকাল প্রতিক্রিয়া জানান বাইডেন। তিনি বলেন, এই আদেশ পুতিনের যুদ্ধতৎপরতার জন্য নিশ্বাস ফেলার জায়গা খুঁজে পাওয়ার একটি প্রচেষ্টা মাত্র। খবর: এএফপি।

বাইডেন বলেন, ২৫ ডিসেম্বর ও নববর্ষের দিনে তিনি হাসপাতাল, নার্সারি ও গির্জায় বোমা ফেলার জন্য প্রস্তুত ছিলেন।

বাইডেন বলেন, আমি মনে করি, তিনি কিছু অক্সিজেন খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।

যুদ্ধবিরতির ঘোষণার সমালোচনা করেছে ইউক্রেনও। এই ঘোষণাকে ‘ভণ্ডামি’ বলেছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, তার দেশের যেসব এলাকা রাশিয়া দখল করেছে, আগে সেই সব এলাকা অবশ্যই ছেড়ে দিতে হবে। তারপরই একটি সাময়িক যুদ্ধবিরতি হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রতি বিভিন্ন পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছিল। যুদ্ধ শুরুর পর এই প্রথম পূর্ণাঙ্গ কোনও যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *