১০ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছোট একটি বিমান উড্ডয়নের পরপরই রেললাইনের ওপর হঠাৎ আছড়ে পড়েছে। এ ঘটনায় পুলিশের তৎপরতায় অল্পের জন্য বেচে যায় পাইলটের জীবন। তবে দূরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় বিমান।
রোববার ক্যালফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে জরুরি অবতরণ করা একটি বিমানের পাইলটকে টেনে বের করে এনেছেন পুলিশের কর্মকর্তারা। পাইলটকে বের করার পরপরই মুহূর্তের মধ্যে ট্রেনের আঘাতে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়।
এই দুর্ঘটনার একটি ভিডিও পেয়েছে রয়টার্স। এতে দেখা যায়, রেললাইনের ওপর বিধ্বস্ত বিমান থেকে পাইলটকে মুক্ত করছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের প্যাসোইমা থেকে বিমানটি উড্ডয়নের পরপরই সেটি সেসনা রেললাইনে বিধ্বস্ত হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা যখন বিমানের পাইলটের আসনে বসা ব্যক্তিকে টেনে বের করে আনার চেষ্টা করেন, তখন দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনটি মাত্র অল্প কয়েক ফুট দূরে ছিল। রক্তাক্ত পাইলটকে বের করার সাথে সাথে বিমানটি ট্রেনের আঘাতে ধ্বংস হয়ে যায়।
বিমান বিধ্বস্ত/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply