লাতিন আমেরিকার নিজস্ব মুদ্রা চালুর প্রস্তাব লুলার

আন্তর্জাতিক ডেস্ক: গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য নতুন মুদ্রা (কারেন্সি) চালুর প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

লাতিন আমেরিকার ১২টি দেশকে নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ব্রাজিল। সেখানেই তিনি এ প্রস্তাব দিয়েছেন। অন্য দেশগুলোও তার প্রস্তাবে সমর্থন দিয়েছে। খবর: ডয়চে ভেলে।

নাম উচ্চারণ না করে ডলার বন্ধের কথা বলেছেন লুলা। তিনি বলেন, দক্ষিণ আমেরিকার ভেতর বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি মুদ্রার ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি মুদ্রা তৈরি করতে পারি। নতুন এই মুদ্রা কীভাবে চালু করা যায়, তা দেখতে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।

গত এক দশকে লাতিন আমেরিকার দেশগুলো ক্রমেই দক্ষিণপন্থীদের হাতে চলে গিয়েছিল। আবার তা বামপন্থীদের হাতে আসতে শুরু করেছে।

ব্রাজিলের সম্মেলনকে তেমনই এক বামপন্থী জোটের বৈঠক হিসেবে চিহ্নিত করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, একসময় লাতিন আমেরিকায় উনাসুর (ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনস) ব্লক যথেষ্ট শক্তিশালী ছিল। সময়ের সাথে সাথে তা অকেজো হয়ে পড়েছিল। লুলার নেতৃত্বে আবার তা তৈরি হচ্ছে।

১২টি দেশের রাষ্ট্রপ্রধানেরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। শুধু পেরুর রাষ্ট্রপ্রধান এতে যোগ দিতে পারেননি। কারণ, তার বিরুদ্ধে দেশের ভেতর ফৌজদারি মামলা হয়েছে।

লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় বামপন্থী ব্লক শক্তিশালী হলে বিশ্ব রাজনীতির অঙ্ক আবার নতুন পথে আবর্তিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

কারেন্সি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *