লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো লাতিন আমেরিকার দেশগুলোতে সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার এ সফরের কথা জানিয়েছেন। খবর: আনাদোলু।

সফরে সের্গেই লাভরভ ব্রাজিল, ভেনিজুয়েলা, নিকারাগুয়া এবং কিউবা যাবেন। আজ ১৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে লাতিন আমেরিকা যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, থাকবেন ২১ এপ্রিল পর্যন্ত।

দেশগুলোর সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ও রাশিয়ার সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এ সফরে যাচ্ছেন সের্গেই লাভরভ।

এ অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠকের কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর। সবশেষ ২০২০ সালে লাতিন আমেরিকা সফর করেন লাভরভ।

সের্গেই লাভরভ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *