২১ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের কারণে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় রাত ১টা ৪২ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। খবর: এএফপি।
এর উৎপত্তিস্থল ছিল সান রাফায়েল দেল সুর শহর থেকে ৬৯ কিলোমিটার দূরে ও কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ২৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
মানাগুয়ার বাসিন্দারা জানিয়েছেন, নিকারাগুয়ান রাজধানীতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
নিকারাগুয়ান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনও সতর্কতার কথাও জানানো হয়নি।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














