শত চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে

২১ মে ২০২২ (নিউজ ডেস্ক): শত চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে। জুন মাসের শেষ সপ্তাহের আগে পদ্মাসেতু খুলে দেয়া হবে। এমনটাই জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শনিবার শরীয়তপুর পুলিশ লাইনস মিলনায়তনে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। এর আয়োজক ছিল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ডিএমপি।

পদ্মাসেতুর জন্য শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষ সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী পরিষদ সচিব। বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও কঠোর নির্দেশনার কারণে শত চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেন, আইজিপি ডক্টর বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা সিটিটিসি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান।

পদ্মাসেতু/এসকেএম/রমু

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *