হন্ডুরাসে পৃথক সহিংসতায় নিহত ২৪, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকান দেশ হন্ডুরাসে রাতের আঁধারে সহিংসতার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে, রোববার (২৫ জুন) দেশটির দুই শহরে সহিংসতার ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হন্ডুরাসে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পৃথক হামলার ঘটনায় ২০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পরে উত্তরাঞ্চলীয় দুটি শহরে রবিবার কারফিউ জারি করেছে সরকার।

পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানান, অস্ত্রধারীরা শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে গুলিবর্ষণ করলে ১৩ জন নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। এ ছাড়া শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও ১১ জন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। ৪ জুলাই থেকে এ কারফিউ কার্যকর হবে।

জিওমারা কাস্ত্রো বলেন, সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেফতারে সাহায্য করতে ৮ লাখ লেমপিরাস বা ৩২ হাজার ৭০৭ মার্কিন ডলার নগদ অর্থ পুরস্কার দেবে।

হন্ডুরাস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *