ইসরাইল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইসরাইল ও হামাসের মধ্যে লড়াইয়ের পর মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তেলআবিব সফর করছেন মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সাথে কথা বলেছেন ব্লিনকেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ অঞ্চলে সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। খবর: আরব নিউজ।

যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক এ সফরকালে ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অন্য দেশর পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও সাক্ষাৎ করবেন।

এ সময় তিনি সংঘাত নিরসন ও ইসরাইল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার ব্যাপারে একসাথে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম