১৯ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পেরু): পেরুতে একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর: আনাদোলু।
দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















