ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ সমাপ্তির ঘোষণা বাইডেনের

২৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকে যুক্তরাষ্ট্রের সৈন্যদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন।

সোমবার যুক্তরাষ্ট্র সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সাথে হোয়াইট হাউসে বৈঠককালে বাইডেন এ ঘোষণা দেন।

এ সময় তিনি ইরাকে ১৮ বছর ধরে চলা সন্ত্রাসবিরোধী যুদ্ধ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে বলে উল্লেখ করেন।

বাইডেন বলেন, ২০২১ সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে। কিন্তু তারা সরাসরি কোনও যুদ্ধে অংশ নেবে না।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলেও ইরাক থেকে করবে কিনা সে সম্পর্কে অবশ্য বাইডেন কিছু বলেননি। তবে তিনি নিশ্চিত করেছেন, ইরাকে থাকা আড়াই হাজার মার্কিন সৈন্য আর কোন যুদ্ধে অংশ নেবে না।

তিনি বলেন, চলতি বছরের শেষ থেকে ইরাকে আমরা আর কোন যুদ্ধে জড়াচ্ছি না।

জো বাইডেন/এসকেএম