০২ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।
রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: এবিসি নিউজ।
কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু ঘটনাস্থলেই নিহত হন।
তবে নিহতদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ দুর্ঘটনা তদন্ত করে দেখবে বলে জানায়।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম















