১৮ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
পাওয়েলের পরিবারের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
কলিন পাওয়েল ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী। বিশ শতকের শেষ দিকে ও একুশ শতকের প্রথম ভাগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূমিকা ছিল তার।
ফেসবুকে কলিন পাওয়েলের পরিবার লিখেছে, কোভিড-১৯ জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যানে জেনারেল কলিন এল পাওয়েল আজ সকালে বিদায় নিয়েছেন। আমরা একজন স্মরণীয় ও ভালোবাসার স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারালাম।
কলিন পাওয়েল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মেয়াদের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা উপদ্ষ্টো হন তিনি। এরপর জর্জ এইচ ডব্লিউ বুশের আমলে প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply