যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হলেন কেতানজি

৮ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বিচারপতি পদে কেতানজি ব্রাউন জ্যাকসনের মনোনয়ন নিশ্চিত করেছে দেশটির সিনেট।

বৃহস্পতিবার ভোটে তার মনোনয়ন বিশ্চিত করা হয়। খবর: রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কেতানজি ব্রাউন জ্যাকসন এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্ছ আদালতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোটাভুটির ঐতিহাসিক মুহূর্তটিতে সভাপতিত্ব করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগ প্রশ্নে গত মাসে সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে চার দিন ধরে শুনানি হয়। তখন ডেমোক্র্যাটরা ৫১ বছর বয়সী কেতানজির অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার প্রশংসা করেছিলেন। কেতানজি প্রায় ১০ বছর ধরে ফেডারেল ও আপিল বিভাগে বিচারক হিসেবে কাজ করেছেন। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ৮৩ বছর বয়সী বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলে মনোনীত করেন।

ভোটে কেতানজির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর জো বাইডেন টুইটারে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, কেতানজির মনোনয়ন নিশ্চিতকরণ ছিল আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের সর্বোচ্চ আদালতে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য প্রতিফলিত করার আরেকটি পদক্ষেপ নিতে পেরেছি। তিনি একজস অবিশ্বাস্য বিচারপতি হবেন। আমি খুবই সম্মানিত বোধ করছি যে তার সাথে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিতে পারছি।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ