৮ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দিনিপ্রো নদীর কাছে অবস্থিত রাশিয়ার সেনা ঘাঁটিতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। তাছাড়া দিনিপ্রো নদীর দুটি গুরুত্বপূর্ণ ব্রিজেও হামলার দাবি করেছে দেশটি।
ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ও দক্ষিণ দিকের শহর মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ এ কথা জানিয়েছেন। খবর: আল জাজিরা।
দিনিপ্রো নদীটি রাশিয়ার হাতে দখলকৃত ইউক্রেনের খেরসনের কাছে অবস্থিত। এ নদীটির ওপর অবস্থিত ব্রিজগুলো দিয়ে খেরসনে রসদ ও ভারি অস্ত্রসস্ত্র পরিবহণ করে থাকে রুশ সেনারা।
সেনাবাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ব্রিজের ওপর হামলার ব্যাপারে বলেছেন, হামলার ফলাফল ভালো। এ হামলা আন্তোনিভস্কি এবং কাখোভস্কি ব্রিজে আঘাত হেনেছে।
অন্যদিকে মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ বলেছেন, হিমারস রকেট লঞ্চার ব্যবহার করে মেলিতোপোলের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এই হামলায় অনেক রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া সরঞ্জাম ও অস্ত্র ধ্বংস হয়েছে।
তিনি দাবি করেছেন, তাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply