রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

১২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের পিটসবুর্গে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে ৮০ জন যাত্রী ছিলেন। তবে যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ভারী তুষারপাতের কারণে এমনটি হতে পারে। তবে সঠিক কারণ এখনও জানাযায়নি। খবর: ফক্স নিউজের।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, আটলান্টার উদ্দেশে যাত্রা করার সময় পিছলিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭১৭ মডেলের বিমানটি। দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। এতে সেখানে কিছুক্ষণের জন্য বিমান উঠা নামা বন্ধ থাকে। রানওয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অন্য একটি বিমানে তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছে, বিমানটি উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকর্মীদেরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

বিমান দুর্ঘটনা/এসকেএম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *