১৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রে ক্যাপিটল ভবনে হামলায় অংশ নেয়ায় ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ২৯ জনের ওপর তদন্ত চলছে।
পুলিশের মুখপাত্র জন স্টোলনিসের বরাতে সিএনএন এমন খবর দিয়েছে।
তিনি বলেন, কোনও পুলিশ সদস্যের ব্যবহার আচরণবিধির বাইরে গিয়ে থাকলে তাকে যথাযথ শাস্তি পেতে হবে বলে নির্দেশনা দিয়েছেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগানন্দ পিটম্যান।
প্রতিনিধি পরিষদের সদস্য টিম রায়ান বলেন, দাঙ্গায় অংশ নেয়া ব্যক্তির সাথে ছবি তুলতে দেখা গেছে এক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাকে। আরেকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা ক্যাপ পরে ভবনের চারপাশের লোকজনকে নির্দেশনা দিয়েছেন।
গত মাসে পিটম্যান বলেন, কয়েকজন পুলিশ কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করতে দাঙ্গার ভিডিও সক্রিয়ভাবে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া অন্যান্য উৎস থেকেও তথ্য নেয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply