৫ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। করোনায় আক্রান্ত হওয়ায় ব্লিঙ্কেন স্থানীয় সময় বৃহস্পতিবার চীনবিষয়ক নীতি নিয়ে পূর্বনির্ধারিত ভাষণ দেবেন না বলেও জানিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার ব্লিঙ্কেনের করোনা শনাক্ত হয়। তিনি ভার্চ্যুয়ালি দায়িত্ব পালন করবেন। খবর: এএফপি।
অ্যান্টনি ব্লিঙ্কেন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে জানানো হয়, যত দ্রুত সম্ভব পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে ফিরে আসবেন এবং দায়িত্ব পালন শুরু করবেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিঙ্কেন দীর্ঘপ্রতীক্ষিত পূর্বনির্ধারিত চীনবিষয়ক নীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন না।
করোনা ভাইরাস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply