কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার উইন্ডসর সিটিতে এই প্রথম গান শোনালেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, অভিনেতা এবং সংগীতশিল্পী অঞ্জন দত্ত। গত রোববার এ আই এ প্রডাকশনের আয়োজনে উইন্ডসর সিটির কাবোটো ক্লাবে এই গানের আসর অনুষ্ঠিত হয়।

কানাডার বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট থেকে গান শুনতে আসেন অজ্ঞন দত্তের ভক্তরা।

অনুষ্ঠানের শুরুতে সৈকত, শাকিল ও তার বন্ধুরা সংগীত পরিবেশন করে, এরপরে আগতো দর্শকদের মুহু মুহু করতালির মাধ্যমে ষ্টেজে আসেন অজ্ঞন দত্ত এবং একে একে তার জনপ্রিয় গান গুলো শুনাতে থাকেন সাথে ছিলেন অমিত দত্ত ও ছেলে নীল দত্ত।

লিসা জামান ও সৌম্যশ্রী পালের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুনতাসির নাসির, আহনাফ বিন শামস, অনিনা রৌদেন, অ্যাঞ্জেলা খন্দকার, বিষ্ণু রায়, ইব্রাহিম খলিল রনি, লিজা রায়, নাগিব মাহফুজ, নজরুল নয়ন, রিফাত রহিম, শাকিল খন্দকার, তাহমিদ আহমেদ সোহেল, রামআনুজ গোস্বামীসহ অনেকে।

অঞ্জন দত্ত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *