১৯ এপ্রিল ২০২১ (আন্তর্জাতি ডেস্ক, কলম্বিয়া): কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। প্রায় এক মাস আগে অবৈধ একটি স্বর্ণখনি প্লাবিত হওয়ায় তাদের প্রাণহানি ঘটে।
রোববার এক কর্মকর্তা বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
উল্লেখ্য, গত ২৬ মার্চ খনিতে আটকা পড়ে ওই শ্রমিকরা। প্রবল বর্ষণের কারণে ১৭ মিটার গভীরে স্বর্ণখনি প্লাবিত হওয়ায় তারা আটকা পড়ে।
রোববার সংবাদমাধ্যমে পাঠানও এক ভিডিও বার্তায় জাতীয় খনি সংস্থার প্রেসিডেন্ট জুয়ান মিগুয়েল ডুরান বলেন, ‘উদ্ধার দলের সদস্যরা সেখান খনি থেকে ১১টি লাশ উদ্ধার করেছে।
ডুরান নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন।
কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত এলাকার কৌকা রিভারের তীরে অবস্থিত এ খনির চারদিক আবারও প্লাবিত হওয়ায় উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়।
কলম্বিয়া/এসকেএম















