১৬ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ডমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে লাস আমেরিকাস বিমান বন্দরে একটি বেসরকারি বিমান দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার দেশটির রাজধানী সানটো ডোমিঙ্গোর লাস আমেরিকাস বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর: এএফপি।
খবরে বলা হয়, নিহতদের মধ্যে পুয়ের্তোরিকান সঙ্গীত প্রযোজক জোসে অ্যাঞ্জেল হার্নান্দেজ, তার স্ত্রী ও শিশু সন্তানও ছিলেন। তিনি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্লো লা মুভির’ হয়ে কাজ করেন। এছাড়া নিজের জনপ্রিয় ‘তে বোতে’ গানের জন্যও সুপরিচিত ছিলেন তিনি।
বিমানটির মালিক হেলিদোসা এক বিবৃতিতে জানিয়েছেন, লাস আমেরিকাস বিমান বন্দরে তাদের একটি বিমানের মর্মান্তিক দুর্ঘনায় হেলিদোসা দুঃখ প্রকাশ করেছেন। এ দুর্ঘটনায় বিমানটির ক্রু ও যাত্রীদের সবাই প্রাণ হারান।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ডোমিনিকান প্রজাতন্ত্রের কাছের একটি বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের উদ্দেশে উড্ডয়নের পর বিমানে ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান বিধ্বস্ত/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply