ফ্লোরিডায় বহুতল ভবন ধস

২৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ধস হয়েছে। ১২তলা ভবনটির কিছু অংশ ধসে কমপক্ষে একজন মারা গেছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।

ভবন ধস

ফ্লোডিয়ায় ভবন ধসে কমপক্ষে একজনের মৃত্যু

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ফ্লোরিডা শহরের সার্ফসাইডে মিয়ামি বিচের পাশে ভবনটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে। খবর: সিএনএন।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েল লেভিন কাভা জানান, ভবনটিতে ১০২ জন মানুষ ছিল। এখন পর্যন্ত ৯৯ জন নিখোঁজ রয়েছেন।

সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।

তবে ভবনটি ধসে পড়ার সময় ভেতরে নির্দিষ্ট কত সংখ্যক লোক ছিল তা এখন পর্যন্ত পরিষ্কার নয় বলে জানিয়েছেন মিয়ামি-ডেড পুলিশের মুখপাত্র আলভারো জাবালেটা।

যুক্তরাষ্ট্র/এসকেএম/আরএম

ভবন ধসে শ্রমিক নিহত

http://artnewsbd.com