২১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রর দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য আলাবামায় প্রচন্ড ঝড়ের সময় একটি মহাসড়কে অনেকগুলো গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নয় শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
রোববার কাউন্টির এক শবপরীক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: এএফপি।
বাটলার কাউন্টি শবপরীক্ষক ওয়েনি গার্লক এএফপি’কে বলেন, গ্রীনভিল নগরীর কাছে আন্তরাজ্য মহাসড়কে কমপক্ষে ১৫টি গাড়ির মধ্যে শনিবারের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রথমে একটি মটরবাইক দুর্ঘটনায় পড়ায় এ ভয়াবহ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেখানে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাবা ও মেয়ের পাশাপাশি আরও আট শিশু রয়েছে। কাউন্টি পরিচালিত একটি ‘গার্লস রাঞ্চ’ থেকে ভ্যানে করে এ আট শিশুকে বহন করা হচ্ছিল।
সড়ক দূর্ঘটনা/এসকেএম















