২৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে হট এয়ার বেলুন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ । খবর: এএফপি।
পুলিশ জানায়, বেলুনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, বেলুন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে মারা যান তিনি। পুলিশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
তবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। শহরের মেয়র টিম কেলার টুইটার বার্তায় জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই জানানো সম্ভব নয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে।
দুর্ঘটনা/এসকেএম















