হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থগিত

০৪ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে উগ্রবাদী হামলার হুমকির কারণে কংগ্রেসের অধিবেশন এক দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ক্যাপিটল পুলিশের বরাতে বিবিসি এমন খবর দিয়েছে।

খবরে বলা হয়, একটি মিলিশিয়া গোষ্ঠীর হুমকির ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

মার্কিন ক্যাপিটল পুলিশ জানায়, যে কোনও হুমকি মোকাবেলায় রাষ্ট্র, কেন্দ্রীয় অংশীদার ও স্থানীয়দের সাথে কাজ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কংগ্রেস সদস্যদের ওপর যে কোনও সম্ভাব্য হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে। হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিনিধি পরিষদের বৃহস্পতিবারের অধিবেশন বাতিল করা হয়েছে।

গত ৬ জানুয়ারির মতো আবার কোনও সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সূত্রে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়, সহিংসতার আশঙ্কায় কংগ্রেসের ৪ মার্চের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *