১৪ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন ‘হ্যারি পটার’ এর লেখিকা জে কে রাওলিং। ট্যুইটারে লেখিকাকে খুনের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলার ঘটনার নিন্দায় সরব হয়ে প্রাণনাশের হুমকি পেলেন রাওলিং। খবর: স্কাই নিউজ।
রুশদির ঘটনার নিন্দা জানিয়ে ট্যুইট করেছিলেন রাওলিং। তার পরই মীর আসিফ আজিজ নামে এক ট্যুইটার ব্যবহারকারী তাকে প্রাণনাশের হুমকি দেন।
ট্যুইটারে রুশদির ঘটনায় রাওলিং লেখেন, এ ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। একইসাথে রুশদির আরোগ্য কামনা করেন।
তার ট্যুইটের জবাবে এক ব্যবহারকারী লেখেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’ যে ট্যুইটার হ্যান্ডেল থেকে রাউলিংকে খুনের হুমকি দেয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার নিউইয়র্কে মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে ওঠার সময় বুকারজয়ী লেখকের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যে ১৫ থেকে ২০ বার ছুরিকাঘাত করা হয় লেখকের ঘাড়ে-বুকে-পেটে। বর্তমানে হাসপাতালে আছেন সালমান রুশদি।
গ্রেফতার করা হয় ২৪ বছর বয়সি হামলাকারী হাদি মাতারকেও। তাকে জেলে পাঠানো হয়েছে।
আবহাওয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply