অন্যান্য দেশ আমাদের খাবার খেয়ে নিচ্ছে

২৩ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্র বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্যান্য দেশ আমাদের খাবার খেয়ে নিচ্ছে। সীমান্তসহ অন্যান্য ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে।

মঙ্গলবার জাস্ট দ্য নিউজ নামে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। খবর: সিএনএন।

তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্রের সুখ্যাতি ছিল সবসময়। কিন্তু গত নির্বাচনের মধ্য দিয়ে সারাবিশ্ব দেখেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ আর নিরপেক্ষ নেই।

বিগত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নেননি উল্লেখ করে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, বিরোধপূর্ণ ফলকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অঙ্গরাজ্যের আইনসভায় ফেরত পাঠালে পরিস্থিতি ভিন্ন হতো। সম্ভবত নয়, অবশ্যই এখন প্রেসিডেন্ট পদে ফের তাকে দেখা যেত।

নির্বাচনে যদি জালিয়াতি হয়ে থাকে, তবে বিষয়টি তার ওপর নয়, জনগণের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। গত প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীন লাখ লাখ ভুতুড়ে ভোট পাওয়া গেছে বলে আবার দাবি করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প/এসকেএম