আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৬।

রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় শনিবার দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নীচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলেও সংস্থাটি জানিয়েছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বড় কোনও ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

ভূমিকম্প/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ