আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে তাৎক্ষণিক সামরিক সহায়তা হিসাবে ৩৭৫ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেয়ার একটি আদেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের হিরোশিমায় ইউক্রেনের জন্য ৩৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন। ২০২৩ সালের বিশ্বনেতাদের জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বাইডেন এ ঘোষণা করবেন।
নাম প্রকাশ না করার শর্তে এ কর্মকর্তা বলেন, প্যাকেজের মধ্যে আর্টিলারি, গোলাবারুদ ও হিমারস রকেটলঞ্চার অন্তর্ভুক্ত থাকবে।
জো বাইডেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply