২৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হাইতিতে একটি কারাগারে সহিংসতায় জেলখানার পরিচালকসহ ২৫ জন নিহত হয়েছেন। এসময় জেল থেকে ৪শ’র বেশি আসামি পালিয়ে গেছে।
আসামি পালিয়ে যাওয়ার একদিন পর এ তথ্য জানায় কর্মকর্তারা। খবর: এএফপি।
এএফপি ভিডিও ফুটেজে বৃহস্পতিবার কারাগারটির বাইরে কমপক্ষে তিনজনের মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া সশস্ত্র গার্ডের হাতে ধরা পড়া আসামিদের ট্রাকে করে ফেরত আনতে দেখা যায়।
রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত ওই কারাগার থেকে বৃহস্পতিবার গণহারে আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাপারে সেক্রেটারি অব কমিউনিকেশন ফ্রাঞ্জ এক্সান্তাস বলেন, ‘ছয় বন্দি ও বিভাগীয় পরিদর্শক পল হাক্টর জোসেফসহ ২৫ জন নিহত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে এক্সান্তাস বলেন, নিহতদের মধ্যে অনেক সাধারণ নাগরিক রয়েছে। আসামিরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে এসব নাগরিক নিহত হয়।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে ক্রইক্স-দেস বৌকুয়েটস কারাগারের মোট এক হাজার ৫৪২ আসামির মধ্যে এক হাজার ১২৫ জনকে তাদের সেলে পাওয়া যায়।
কারাগারে সহিংসতা/এসকেএম
















Leave a Reply