৩১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): কিউবার ন্যাশনাল রিভোল্যুশনারি পুলিশ ও দুজন কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে চলতি মাসের সরকারবিরোধী বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। খবর: রয়টার্স।
এদিকে শুক্রবার হোয়াইট হাউসে কিউবান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নেতাদের সাথে বৈঠকে কিউবার রাষ্ট্রীয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন না আসা পর্যন্ত দেশটিতে আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলেও জানান বাইডেন।
তবে কিউবার রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনের ব্যাপারে বাইডেন আশাবাদি নন বলে বৈঠকে জানিয়েছেন তিনি।
জো বাইডেন/এসকেএম















