কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণ

৭ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কিউবার রাজধানী হাভানার একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।

শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে হোটেল সারাতোগায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: এএফপি।

খবরে বলা হয়, সকাল ১১টার দিকে পাঁচ তারকা হোটেল সারাতোগায় বিস্ফোরণ ঘটে। গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ