আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি স্কুলে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। খবর: সিএনএন।
জানা যায়, গায়ানার মধ্যাঞ্চলের মাহদিয়া মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে রোববার রাতে আগুন ছড়িয়ে পড়ে। তবে সেখানে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রেসিডেন্ট ইরফান আলি বলেছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। যাতে সেখানে শিশুরা সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায়।
ওই অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া কঠিন হয়ে পড়েছে। যে কারণে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের মাহদিয়াতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশটির সংসদের বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply