১৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করতে চান।
শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ কথা জানান। বলেন, বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে গুয়ানতানামো বে কারাগার। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সীমানার বাইরে এই কারাগারে জঙ্গি সন্দেহে মানুষকে বন্দী করা হয়। তাদের ওপর নানা নির্যাতন চলে। গুয়ানতানামো বে কারাগারে বন্দী নির্যাতন নিয়ে সমালোচনাও রয়েছে।
জর্জ বুশের সময় থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মার্কিন গোয়েন্দারা জঙ্গি সন্দেহে লোকজনকে আটক করে করে এই কারাগারে রেখেছেন। যানা যায় এখনও সেখানে ৪০ জন বন্দী আটক রয়েছে। এর মধ্যে ২৬ জনকে ভয়ংকর জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন।
২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়ানতানামো কারাগার চালু রাখার ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, মন্দ লোকজনকে দিয়ে কারাগারটি ভর্তি করা হবে।
৯/১১ হামলার পর তৎকলীন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় মার্কিন সেনাবাহিনী কিউবার পূর্বাঞ্চলে এ কারাগার প্রতিষ্ঠা করে। দক্ষিণ কিউবায় অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে এ কারাগারটি অবস্থিত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই কারাগার বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কংগ্রেসের বাধার কারণে তার উদ্যোগ আংশিক ব্যাহত হয়।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply