১০ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তিন দেশের নেতাদের সাথে যৌথ আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ড জো বাইডেন।
শুক্রবার অষ্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি যৌথ এ বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন। খবর: এএফপি।
মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিকের বহুপক্ষীয় আলোচনারগুলোর একটির আয়োজন করতে যাচ্ছেন বাইডেন। এতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদার ও মিত্রদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করা হবে।
এর আগে জেন সাকি ও ভারত বলেছে, আলোচনায় বাইডেনের দুটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারীও স্থান পাবে।
এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বৈঠকে যৌথ স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এতে একটি স্বাধীন, উন্মুক্ত ও একীভূত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সুরক্ষায় সহযোগিতার বাস্তবসম্মত ক্ষেত্রগুলো নিয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় হবে।
এতে সমুদ্রসীমার নিরাপত্তা এবং এশিয়ায় করোনা প্রতিরোধে নিরাপদ, যথাযথ ও সাশ্রয়ী টিকার নিশ্চয়তার কথাও থাকছে।
বৃহস্পতিবার মোদির সাথে আলাদাভাবে কথা বলেছেন সুগা। এ সময়ে তারা পূর্ব ও চীন সাগরের অবস্থান চীনের একতরফাভাবে পরিবর্তনের চেষ্টা এবং জিনজিয়াং ও হংকংয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, বিশ্বের জরুরি প্রতিকূলতাগুলো মোকাবেলায় কুঅডের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
তবে চীন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই জোটে কোনও একক প্রতিযোগীকে নিয়ে কথা বলা হচ্ছে না।
এর আগে ১৮ ফেব্রুয়ারি এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়েছিল। তখন মিয়ানমারের গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার প্রতি তারা জোর দিয়েছেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply