নার্সারি স্কুলে ছুরি হামলা

০৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের ছোট শহর সাওদাদেসে একটি নার্সারি স্কুলে তিন শিশুসহ পাঁচজনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ১৮ বছরের এক যুবক।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ওই নৃশংস হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি।

নিহত তিন শিশুর বয়স দুই বছরের নিচে।  এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন স্কুলটির দুই কর্মী।

হামলায় আরও চার শিশু আহত হয়েছে। পরে ওই হামলাকারী নিজেও ওই চাপাতি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কেন ওই হামলার ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

হামলার সময় আরও অনেক শিশু স্কুলটিতে অবস্থান করছিল। স্কুলের স্টাফরা তাদের দ্রুত লুকিয়ে ফেলায় হতাহতের সংখ্যা আর বাড়েনি।

ব্রাজিল/এসকেএম