০১ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জনের বেশি।

মঙ্গলবার পেরুর রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পুবে ক্যারেতেরা সেন্ট্রাল রোডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পেরুর পুলিশ কমিশনার সিজার সারভান্তেস। খবর: এএফপি।
সিজার সারভান্তেস জানান, বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। নিহত ব্যক্তিদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ছাড়া তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় জানিয়েছে পেরুর স্থানীয় পুলিশ বিভাগ।
বাসটির বেঁচে যাওয়া যাত্রীরা জানান, একটি পাথরে ধাক্কা দেওয়ার পর সেটি প্রায় ৬৫০ ফুট নিচে গড়িয়ে পড়ে।
এ নিয়ে গত চার দিনের মধ্যে দেশটিতে তিনটি দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটল। এর আগে রোববার দেশটির আমাজন নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের নিহতের খবর পাওয়া যায়। ওই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। এর দুদিন আগেই পেরুর দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply