আন্তর্জাতিক ডেস্ক: পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৬০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে হাইতির অজ্ঞাতসংখ্যক নাগরিক ছিলেন। বাসটি পাহাড়ি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর: এএফপি।
পেরুর পিউরা প্রদেশের গতকাল শনিবারের এই দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন বলে প্রথমে জানানো হয়। পরে প্রাণহানির সংখ্যা সংশোধন করা হয়।
পুলিশ বলছে, কোরিয়ানকা ট্যুরস কোম্পানির বাসটি পেরুর রাজধানী লিমা থেকে টুম্বেস শহরে যাচ্ছিল। এটি ইকুয়েডর সীমান্তবর্তী শহর। পথে ওরগানস শহরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি বিপজ্জনক স্থানে। স্থানটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply