পেরুতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত সব যাত্রী

৫ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক):  পেরুতে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই মারা গেছেন।

শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর: এএফপি।

দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর আগুন ধরে যায় এটিতে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, নিহতদের মধ্যে দুই ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দুজন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

বিমান বিধ্বস্ত/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *