ফ্লয়েড হত্যা মামলার রায়, শেতাঙ্গ পুলিশের সাজা

২৬ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে সাড়ে ২২ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই রায়কে যথাযথ বলেছেন।

জর্জ ফ্লয়েড হত্যা

শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার নিষ্ঠুরতায় প্রাণ গেল কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের। ফাইল ছবি।

শুক্রবার ৪৫ বছর বয়েসী ডেরেক চৌভিনকে এ সাজা দেন বিচারক পিটার চার্চিল। রায় ঘোষণার আগে চৌভিন কোন ধরনের ক্ষমা প্রার্থনা না করে মিনেপোলিস আদালতে ফ্লয়েডের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন।

এদিকে, মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, এই মামলার কৌঁসুলি চৌভিনের ৩০ বছর কারাদন্ড চেয়েছিলেন। আর চৌভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেয়া হোক। কিন্তু চৌভিনের বিরুদ্ধে আনা সব অভিযোগেই তিনি দোষী প্রমাণিত হন।

ফ্লয়েড পরিবারের আইনজীবী যুক্তরাষ্ট্রের জাতিগত ঐক্যের জন্য এ রায় ঘোষণাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন।

এদিকে চৌভিন আদালতে বলেছেন, ‘আমি ফ্লয়েডের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে আরও কিছু তথ্য বেরিয়ে আসবে। আমি আশা করি, এতে আপনারা মানসিকভাবে শান্তি পাবেন।’

রায় ঘোষণার সময় আদালত বলেছে, ‘ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পাচ্ছে সে দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে।’ ফ্লয়েডের মৃত্যুতে সারা দেশে যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছিল তাও উল্লেখ করেছে আদালত।

মিনেসোটায় এই রায় ঘোষণার পর আদালতের কাছে জড়ো হওয়া হাজার হাজার লোক শ্লোগান দিতে শুরু করেন। তারা নগরীর ব্যস্ততম ব্লকগুলোতে মোটর শোভাযাত্রার মাধ্যমে উল্লাস প্রকাশ করেন।

উল্লেখ্য, জাল নোট ব্যবহারের অভিযোগ এনে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) গত বছরের ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরের পুলিশ। আটকের পর ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে অন্তত ১০ মিনিট চেপে ধরেন চৌভিন। এ সময় ফ্লয়েড বলতে থাকেন, ‘দয়া করুন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে মারবেন না।’

এক পথচারী ওই সময় ফ্লয়েডকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ফ্লয়েডকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জর্জ ফ্লয়েড মিনেপোলিস শহরের একটি রেস্তোরায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

জর্জ ফ্লয়েড/এএমএম/আরএম

http://নিউইয়র্কে কারফিউর মেয়াদ বাড়লো

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *