১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
ওই মুখপাত্র জানান, ৭৫ বছর বয়সী বিল ক্লিনটনকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। করোনা সংশ্লিষ্ট নয় এমন এক ধরণের সংক্রমণে ভুগছেন তিনি।
এখনও বিষয়টি পরিষ্কার নয় কী অসুস্থতা বিল ক্লিনটনকে হাসপাতালে যেতে বাধ্য করেছে। তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টর হৃদরোগ রয়েছে।
চিকিৎসকরা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখার জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। দুই দিনের চিকিৎসার পর তার শরীর ভালো সাড়া দিচ্ছে।
ইউসি ইরভিন মেডিকেল সেন্টারের চিকিৎসকরা আশা করছেন, বিল ক্লিনটনকে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
বিল ক্লিনটন আরকানসাসের অধিবাসী। ডেমোক্র্যাটিক পার্টির বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
বিল ক্লিনটন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply