ব্রাজিলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

৯ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও অনেকে।

বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল। খবর রয়টার্সের।

ব্রাজিলের নৌবাহিনী জানিয়েছে, ডুবে যাওয়ায় দ্রুতগতির ওই নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, নৌকাটিতে আরও যাত্রী ছিল। তাদের খোঁজে অভিযান চলছে বলে দেশটির জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী জানিয়েছেন।

নৌকাডুবির ঘটনায় দমকলকর্মীরা ও নৌবাহিনী আলাদা বিবৃতিতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল।

দমকলকর্মীরা তাদের বিবৃতিতে জানান, ডুবে যাওয়া নৌকাটির আন্তঃজেলা জলপথে যাত্রী পরিবহণের অনুমতি ছিল না। এটি রওনাও হয়েছিল অবৈধ একটি বন্দর থেকে।

নৌকাডুবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *